মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর)ফুলবাড়ী,কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে গ্রাম পুলিশের হাতে ১ মাদক কারবারি আটক হয়েছে।
আজ ১৩ এপ্রিল উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের নগরাজপুর মৌজায় হাতুর বাটালের ব্রীজ সংলগ্ন স্থানে দুপুর ১টায় ২৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী জীতিন্দ্রনাথ রায়(৩৫) কে আটক করে গ্রাম পুলিশ সাইয়াদুল হক।
খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশের এস অাই আঃ কাদের ও এস অাই দিপেশ চন্দ্র রায় সেখান থেকে জীতিন্দ্রনাথকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। আটককৃত জীতিন্দ্রনাথ রায় নাগেশ্বরী উপজেলার চৌবাড়ী পয়রাডাঙ্গা গ্রামের মৃত সর্বশ্বর রায়ের ছেলে।
এব্যাপারে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং বলেন তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।