রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং, সকাল ৮:০১
শিরোনাম :
আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড

রাতেই ভিক্ষুকের বাড়ি খাদ্য নিয়ে হাজির ইউএনও রুহুল আমিন

কামরুজ্জামান শাহীন,ভোলা  করোনাভাইরাস(কোভিড-১৯) প্রাদূর্ভাবে বন্ধ হয়ে গেছে সব ধরনের দোকান পাট। এতে ঘর থেকে বের হতে পারছে না ভিক্ষুকরা।

সেজন্য ভিক্ষুকের ঘরে খাবার নেই, ফোন পেয়ে রাতেই ভোলার চরফ্যাসন উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নে ঐ ভিক্ষুক মহিলার বাড়িতে খাদ্য সহায়তা নিয়ে হাজির হলেন চরফ্যাসন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন।

সোমবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে তিনি উপজেলার এওয়াজপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ভিক্ষুক মহিলার বাড়িতে চাল, ডাল ও আলু,পেয়াজ,লবন ও তৈল পৌঁছে দেন।

এ ব্যাপারে চরফ্যাসন উপজেলা নিবার্হী অফিসার(ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন বলেন, একজন ফোন করলো ঐ ভিক্ষুক মহিলার ঘরে খাবার নেই। তাই তার জন্য কিছু খাদ্য সহায়তা নিয়ে বাড়ি পৌছে দিলাম। এ সময় তার সাথে ছিলেন তার গাড়ির ড্রাইভার।