সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:৫৪
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

পিরোজপুরে প্রথম করোনা রোগী শনাক্ত

ডেক্সরিপোর্ট  পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় জেলার প্রথম করোনাভাইরাস (কভিড-১৯) রোগী শনাক্ত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকী বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকী জানান, নারায়ণগঞ্জ থেকে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানিসাফা ইউনিয়নে পাতাকাটা গ্রামে ফেরা এক যুবক জ্বর-সর্দিসহ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রোববার মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্যা কমপ্লেক্সে ভর্তি হয়। পরে ঐ যুবকের করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে পাঠানো হলে আজ পরীক্ষায় করোনাভাইরাস পজেটিভ আসে।

সিভিল সার্জন ডা.মো.হাসনাত ইউসুফ জাকী আরো জানান, বর্তমানে করোনাভাইরাস শনাক্ত ঐ রোগী মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন আছেন।