সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:৫৬
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

দুজন শনাক্তের পরই রাজশাহী লকডাউন

ডেক্সরিপোর্ট  দুজন করোনাভাইরাসের (কোভিড-১৯) রোগী শনাক্তের পর রাজশাহী লকডাউন ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসক মো. হামিদুল হক এ ব্যাপারে গণবিজ্ঞপ্তি জারি করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলায় পরপর দুজন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

জানা গেছে, হঠাৎ করেই ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে মানুষ বিভিন্ন উপায়ে রাজশাহীতে প্রবেশ করছেন। উদ্ভূত পরিস্থিতিতে জেলা সিভিল সার্জন ও স্বাস্থ্যবিভাগের পরামর্শক্রমে রাজশাহীকে লকডাউন ঘোষণা করা হলো।

আজ সকাল ১০টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জনস্বার্থে রাজশাহী জেলা লকডাউন ঘোষণা করা হলো। এর আওতায় রাজশাহী জেলার প্রবেশদ্বার বন্ধ থাকবে। কেউ একান্ত জরুরি কাজ ছাড়া ঘরের বাইরে বের হতে পারবেন না। এমনকি জেলায় প্রবেশ ও বাইরে যাওয়ার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

মানুষের চলাচলসহ রাজশাহী জেলা ও মহানগর এলাকায় সব ধরনের যানবহন চলাচল বন্ধ থাকবে। তবে বিদ্যুৎ, সংবাদপত্র, টেলিফোন, ব্যাংক মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট, চিকিৎসাসেবা, ভোগ্যপণ্য, কৃষি পণ্য, রফতানিপণ্য ইত্যাদি পরিবহন কাজে নিয়োজিত ব্যক্তি ও যানবাহনসহ সকল জরুরিসেবা এ নির্দেশনার আওতামুক্ত থাকবেন বলেও উল্লেখ করা হয়েছে।

এর আগে গত দুদিনে বিভাগীয় শহর রাজশাহীতে পরপর দুই ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়। এর মধ্যে গত সোমবার (১৩ এপ্রিল) শনাক্ত হয় জেলার বাগমারা উপজেলায়। তার আগের দিন রোববার (১২ এপ্রিল) শনাক্ত হয় পুঠিয়া উপজেলায়। তাদের মধ্যে একজন নারায়ণগঞ্জ ফেরত। অপরজন রাজধানী ঢাকার শ্যামলী থেকে রাজশাহী এসেছেন।