শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ ইং, রাত ১০:৪৭
শিরোনাম :
বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’

মাদক ব্যাবসায় বাঁধা দেওয়ায় বরিশালে কাউন্সিলরের ওপর হামলা, আহত ৫

ডেক্সরিপোর্ট  বরিশাল নগরীর ২৬ নং ওয়ার্ড এলাকায় মাদক ব্যাবসায় বাঁধা দেওয়ায় কাউন্সিলরে উপর হামলা করা হয়েছে। এতে ওই ওয়ার্ডের কাউন্সিলর হুমায়ন কবির সহ ৫ জন আহত হয়েছে। এদের মধ্যে একজনের হাতের রগ কর্তন করে মাদক ব্যবসায়ীরা। এঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ১০ টায় নগরীর ২৬নং ওয়াার্ডের কালিজিরা বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা অভিযোগ করেন, গত কয়েককদিন ধরে ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হুমায়ন হাওলাদারের ছত্রছায়ায় স্থানীয় কিছু বখাটেদের মাদক ব্যবসা করে আসছিলো। এতে বাঁধা হয়ে দাঁড়ায় ওয়ার্ড কাউন্সিলর হুমায়ন কবির। ২৬নং ওয়ার্ডের বেশ কিছু এলাকা স্থানীয়দের উদ্যোগে লকডাউন করা হয়। গতকাল রাতে স্থানীয় মাদক ব্যবসায়ী মামুন ফরাজী এই লকডাউন অমান্য করে এ্যাপোলো হাসপাতাল এলাকায় মাদক পাচার করেছিলেন। এতে বাঁধা দেয় কাউন্সিল অনুসারী সচেতন এলাকাবাসীরা।

এতে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় কালিজিরা বাজারে কাউন্সিলরের উপর হামলা চালায় মাদক ব্যবসায়ীরা। এতে কাউন্সিলর সহ স্থানীয় কালাম হাওলাদারের পুত্র বাবু হাওলাদার, নুরুল হকের পুত্র মাসুম, আলম হাওলাদারের পুত্র সাদ্দাম ও মোহাম্মাদ আলী আকনের পুত্র শাওন আহত হয়। আহতদের উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে মাসুমের অবস্থা গুরুত্বর, তার হাতের রগ কর্তন করে মাদক ব্যবসায়ীরা।

এই হামলায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির সহযোগী মামুন ফরাজির নেতৃত্বে মিরাজ হাওলাদার ও সেকান্দারসহ বেশ কয়েকজন বখাটে হামলায় অংশ নেয় বলেও অভিযোগ করেন আহতরা।

এ ঘটনায় আলতাফ ফরাজির পুত্র মামুন ফরাজিকে আটক করেন বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানা পুলিশ।

ওয়ার্ড কাউন্সিলর হুমায়ন কবির জানায়, ‘বেশ কিছু দিন ধরে মামুন ফরাজী এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলো এরই ধারাবাহিকতায় গতকাল এলাকায় লকডাউন অমান্য করে সে মাদক পাচার করতে গেলে এতে বাঁধা দেয় এলাকার সচেতন মানুষ। আমিও তাদের মাদক ব্যবসায় বাঁধা হয়ে দাঁড়ানোর জন্য আজ আমিসহ বেশ কয়েকজনের উপর হামলা চালায় তারা।’

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হুমায়ন হাওলাদার জানায়, ‘আমার নেতৃত্ব হামলা করা হয়েছ এটা সম্পূর্ণ মিথ্যা, হামলার ঘটনার সময় আমি আমাদের নেতাকর্মী নিয়ে দলীয় কার্যালয়ে ছিলাম।’

এব্যাপারে কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) আব্দুর রহমান মুকুল জানায়,হামলার ঘটনার সংবাদ পেয়ে আমি সঙ্গিয় ফোর্স সহ ঘটনাস্থলে যাই। স্থানীয়রা হামলাকারী মামুন ফরাজীকে আটক করে রাখলে আমরা তাকে থানায় নিয়ে আসি। এঘটনায় আহতরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলেও জানায় তিনি।