শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ ইং, রাত ১১:৪৭
শিরোনাম :
আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড

বরিশালে ৫৪ বস্তা চালসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক,৬ মাসের জেল-জরিমানা

ডেক্সরিপোর্ট  সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির চাল কালো বাজারে বিক্রির অভিযোগে বরিশালের গৌরনদীতে প্রদীপ দত্ত (৪৫) নামের এক ডিলারসহ তিনজনকে আটক করেছে থানা পুলিশ। এসময় চাল ক্রেতা মুদি দোকানদার পঙ্কজ সাহা, চালবাহী ভ্যান চালক শঙ্কর পালকেও আটক করা হয়।

গত সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাকাই বাজার থেকে ৫৪ বস্তা চালসহ তাদেরকে আটক করা হয়েছে। প্রদীপ দত্ত উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও বাকাই গ্রামের হরিপদ দত্তের পুত্র।

উপজেলা খাদ্য পরিদর্শক অশোক কুমার জানান, খাঞ্জাপুর ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় এক হাজার ৯০৫ জন সুবিধাভোগী রয়েছে। ১০ টাকা কেজি দরে চাল বিক্রির জন্য কর্মসূচির শুরুতেই ওই ইউনিয়নের ৯৫৩ জন সুবিধাভোগীর জন্য বাকাই বাজারের প্রদীপ দত্তকে ও ৯৫২ জন সুবিধাভোগীর জন্য ভূরঘাটা বাজারে ফরিদ বেপারীকে ডিলার নিয়োগ দেয়া হয়।

মঙ্গলবার দুপুরে আটককৃত ডিলার প্রদীপ দত্ত, চাল ক্রেতা মুদি ব্যবসায়ী পঙ্কজ সাহাকে উপজেলা ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইসরাত জাহান প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও উভয়কে ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫দিনের কারাদন্ডের রায় ঘোষণা করেছেন। এছাড়া চালবাহী ভ্যানচালক শঙ্কর পালকে মুক্তি দেয়া হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক বেপারী বলেন, বিষয়টি আমরা শুনেছি। চালের ডিলার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি প্রদীপ দত্তকে দল থেকে বহিস্কারের প্রস্তুতি চলছে।