রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৪:৫৪
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

তাহিরপুরে কেন্দুয়া নদীর পানি সেচ করে মাছ আহরনের চেষ্টা

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি  সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৩ নং বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের আওতাধীন চতুর্ভুজ-রামাশ্বেরপুর দুই গ্রামের মধ্যে অবস্থিত কেন্দুয়া নদীর একাংশে রাতের আধারে পানি সেচ করার (পাম্প) মিশিন চালিয়ে মাছ আহরন করার জন্যে মরিয়া হয়ে উঠেছেন একদল মানুষরূপী জলদস্যুরা।

গত কয়েকদিন ধরে রাতের আধারে ৮ থেকে ১০ টি পানি সেছ করার (পাম্প) মিশিন চলছে ওই কেন্দুয়া নদীর বুকে । দিনের বেলায় অদৃশ্য হয়ে যায় ওই পাম্প মিশিন গুলো। আশে-পাশের কয়েক গ্রামের মানুষজন জানান,ওই নদীর পানি দিয়ে আমরা কয়েক গ্রামের মানুষ গোসল করা থেকে শুরু করে হাড়ি-পাতিল ধুয়ে থাকি। নদীটি শুকিয়ে মাছ ধরলে আমাদের পানির অভাব দেখা দিবে।

সরেজমিনে গিয়ে দেখাযায়, চতুর্ভুজ-রামাশ্বেপুর,ইমানপুর গ্রামের মানুষের পানির অভাব দেখা দিচ্ছে।কেউ কেউ আবার ওই নদীর পানির অভাবের কারনে গোসল করতে পারছেন না। এমন কি নিজেরদের নিত্য প্রয়োজনীয় পানির চাহিদা মিটাতে পারছেন না ওই এলাকার লোকজন ।
নদীর দুই পাড়ের তীর বেঙ্গে পড়া,নদীর আশে-পাশের ফসলী জমি নষ্ট হওয়া থেকে শুরু করে কয়েক গ্রামের মানুষ চলাচলের গুরুত্বপুর্ন বাঁশের সেতুটি বেঙ্গে যাওয়ার আশংকা রয়েছে। উপজেলার অন্যতম বানিজ্যকেন্দ্র বাদাঘাট বাজার থেকে কাউকান্দি বাজার-বালিয়াঘাট বাজার সড়ক দিয়ে মানুষ চলাচল করে থাকেন বাঁশের সেতুটি দিয়ে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আজহার আলীর সাথে মুঠোফেনে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদককে বলেন, এই বিষয়টি আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেছি।

এই ব্যাপারে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জীর মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে ফোন রিসিব করেননি তিনি।