শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ ইং, রাত ৮:৩৬
শিরোনাম :
মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

কচাকাটায় কেরাণীগঞ্জ ফেরত ৬২ শ্রমিক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে

এজি লাভলু, কুড়িগ্রাম  ঢাকার কেরানীগঞ্জ থেকে কুড়িগ্রামের কচাকাটা থানায় আসা ৬২ শ্রমিককে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রেখেছে স্থানীয় প্রশাসন।

১৪ এপ্রিল সকালে কুড়িগ্রাম ধরলার পাড়ে ট্রাকে করে আসার সময় পুলিশ তাদেরকে আটক করে। পুলিশ পাহাড়ায় নাগেশ্বরী থানা ও ভূরুঙ্গামারী হয়ে কচাকাটা থানায় আনা হয়।

পরে তাদেরকে কচাকাটা উচ্চ বিদ্যালয় ভবনে আগামী ১৪ দিন কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হয়।

এ সময় কচাকাটা থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ, সার্কেল শওকত আলী উপস্থিত ছিলেন। কোয়ারেন্টাইনে থাকা এসব ব্যক্তিরা কচাকাটা থানার কেদার এবং কচাকাটা ইউনিয়নের বাসিন্দা। এদের মাঝে তিনজন নারী এবং দুইজন শিশু রয়েছে।

ভুরুঙ্গামারী-কচাকাট সার্কেলের সহকারী পুলিশ সুপার শওকত আলী জানান, জেলা প্রশাসন ও জেলা পুলিশের সহযোগীতায় কেরানীগঞ্জ ফেরত ৬২ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কেন না এদের মাঝে যদি কারও শরীরে করোনাভাইরাস থাকে তাহলে তার মাধ্যমে গ্রামাঞ্চলেও করোনাভাইরাস ছড়িয়ে পড়তে পারে। এজন্যই তাদেরকে বিদ্যালয় ভবনে ১৪ দিনের কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হয়েছে।