শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ ইং, বিকাল ৫:১৬
শিরোনাম :
মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

ভোলায় ব্যবসায়ীর বসতঘর থেকে সরকারি চাল উদ্ধার,আটক দুই

ভোলা প্রতিনিধি  ভোলার দৌলতখানে জুয়েল নামের এক মুদি ব্যবসায়ীর ঘরের মেঝে থেকে ৩৮ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ।

মঙ্গলবার (১৪এপ্রিল) বেলা ১২ টায় উপজেলার চরখলিফা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দলিলউদ্দিন খায়ের হাট বাজার সংলগ্ন মিঝি বাড়ির মুদি ব্যবসায়ী জুয়েলের বসতঘর থেকে এ চাল উদ্ধার করা হয়। এসব চাল ১০ টকা ম‚ল্যের সরকারি খাদ্য বান্ধব কর্মস‚চির বলে জানা যায়।

স্থানীয় প্রশাসন সূত্রে জানাযায়, মঙ্গলবার দুপুর ১২ দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জীতেন্দ্র কুমার নাথ এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার চরখলিফা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে অভিযান চালিয়ে দলিলউদ্দিন খায়ের হাট বাজার সংলগ্ন মিঝি বাড়ির মুদি ব্যবসায়ী জুয়েলের বসতঘরে মেঝে থেকে সরকারি ৩৮ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এসময় ব্যবসায়ী জুয়েল ও তার ভাই কচিকে আটক করা হয়।

এ ব্যাপারে ব্যবসায়ী জুয়েল বলেন, সে একজন ব্যবসায়ী, তাই এই চাল দোকানে বিক্রির জন্য স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে ক্রয় করেছেন। সে এবিষয়ে কিছুই জানেন না।

দৌলতখান থানার অফিসার ইনচার্জ(ওসি) বজলার রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ব্যবসায়ী জুয়েলের বসতঘর থেকে সরকারি ৩৮ বস্তা চাল সহ দু’জনকে আটক করা হয়েছে। এবং ব্যবসায়ী জুয়েল যার কাছ থেকে সরকারী এসব চাল ক্রয় করেছে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।