শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ ইং, সকাল ৮:১৫
শিরোনাম :
বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব

করোনা সন্দেহে মাকে জঙ্গলে ফেলে গেল সন্তানেরা

ডেক্সরিপোর্ট  করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে মাকে রাতের অন্ধকারে টাঙ্গাইলের সখীপুরে জঙ্গলে ফেলে গিয়েছে সন্তানেরা।

জঙ্গলে ফেলে দেওয়া ওই মায়ের বাড়ি শেরপুরের নালিতাবাড়ী উপজেলায়।

গাজীপুরের সালনায় একটি পোশাক কারখানায় চাকরি করেন ওই মায়ের এক ছেলে, দুই মেয়ে ও জামাতা।

সবাই মিলে সালনায় একটি ভাড়া বাসায় থাকলেও রান্না করে খাওয়াতেন ওই মা। কয়েক দিন ধরে তার জ্বর, সর্দি, কাশি শুরু হলে আশপাশের বাসার লোকজন তাদের তাড়িয়ে দেন।

ওই অবস্থায় মাকে সঙ্গে নিয়ে একটি পিকআপভ্যান ভাড়া করে শেরপুরের নালিতাবাড়ীর উদ্দেশ্যে রওয়ানা দেন সন্তানেরা। যাওয়ার পথে সখীপুরের জঙ্গলে মাকে ফেলে চলে যান।

সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মাসুদ রানা জানান, রাতের বেলা তার কান্নার শব্দ শুনে গ্রামবাসী এগিয়ে যায়। গ্রামের মানুষের সহযোগিতায় ওই মাকে উদ্ধার করে ঢাকায় চিকিৎসার জন্য পাঠায় স্থানীয় প্রশাসন।

ইউএনও আসমাউল হুসনা লিজা জানান, গ্রামবাসী খোঁজ না পেলে রাতে হয়তো ওই অসুস্থ নারীকে শিয়াল–কুকুরে খেয়ে ফেলত।