শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:০৬
শিরোনাম :
আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী

বরিশালে সামাজিক দুরত্ব বজায় রাখতে ট্রাফিক পুলিশের অভিযান অব্যাহত

নিজস্ব প্রতিবেদক  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খানের নির্দেশে হাট বাজার গুলোতে সামাজিক দুরত্ব বজায় রাখা নিশ্চিত করতে ডিসি ট্রাফিক মোঃ জাকির হোসেন মজুমদারের নের্তৃত্বে ট্রাফিক পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বুধবার(১৫এপ্রিল) বেলা ১১ টায় বরিশাল নগরীর পোর্টরোড,চকবাজার,নতুন বাজার সাগরদী বাজার ও চৌমাথা বাজারে অতিরিক্ত জনসমাগম বন্ধ এবং সামাজিক দুরত্ব বজায় রাখা নিশ্চিত করতে অভিযান পরিচালনা করেছেন ট্রাফিক ডিসি মোঃ জাকির হোসেন মজুমদার।

এ সময় তিনি বলেন,প্রানঘাতী মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে হাট বাজারে অতিরিক্ত জনসমাগম বন্ধ ও সামাজিক দুরত্ব বজায় রাখা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে পুলিশ।নগরীর পোর্টরোর্ডে দিনের বেলায় শুধু মাছ ব্যাতীত তরমুজের ট্রাক প্রবেশ বন্ধ করেদেয়া হয়েছে। এ ছাড়াও চক বাজার এলাকায় অনওয়ে চালু করা হয়েছে। আশা করছি এর মাধ্যমে নগরীতে অতিরিক্ত জনসমাগম কমে যাবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(ট্রাফিক) মোঃ জাকারিয়া রহমান,টি আই আঃ রহিম,সার্জেন্ট রানা সহ অন্যান্য পুলিশ সদস্যরা।