রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৪:৫০
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশালে সড়কে ত্রাণের দাবিতে নিম্ন আয়ের মানুষ

ডেক্সরিপোর্ট  বরিশাল নগরীর ১নং ওয়ার্ডের ত্রাণ না পাওয়া নিম্ন আয়ের মানুষ ত্রানের দাবীতে সড়কে নেমেছেন।

বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টার দিকে ওয়ার্ডের বিসিক রোডে জড়ো হন তারা। পরে তারা পুলিশের আশ্বাসে ঘরে ফেরেন।

এসময় তারা দ্রুত খাদ্য সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন। কাউন্সিলর বলছেন, পর্যায়ক্রমে সব নিম্নআয়ের মানুষকে ত্রাণ সহায়তা দেওয়া হবে।

রাস্তায় নেমে পড়া নিম্ন আয়ের সাধারণ মানুষরা জানান, কাজ না থাকায় একদিকে অর্থের অভাব দেখা দিয়েছে, অন্যদিকে তারা কোনো জায়গা থেকে এখনো কোনো ত্রাণ পাননি। এ কারণে পরিবার-পরিজন নিয়ে অসহায় জীবনযাপন করছেন। এ অবস্থায় খাদ্য সহায়তার দাবিতে পথে নেমেছেন তারা।

এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে সাধারণ মানুষকে বুঝিয়ে নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেয়। তাদের বলা হয়েছে কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে।

এ ব্যাপারে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিমুল করিম জানান, সাধারণ মানুষের সমস্যা সমাধানে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

অপরদিকে ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমির হোসেন বিশ্বাস বলেন, ‘নগরের এ ওয়ার্ডটিতে বেশ কিছু শিল্প কলকারখানা রয়েছে। ফলে নিম্ন আয়ের মানুষের সংখ্যা অনেকটাই বেশি। এখানে অনেক বাড়িতে কয়েকটি ভাগে ৬/৭টি পরিবারও বসবাস করে। দুই দফায় তালিকা করা হয়েছে এবং পর্যায়ক্রমে এলাকাভিত্তিক ত্রাণ দেওয়ার কার্যক্রম চলছে। এখন পর্যন্ত তিন হাজারের ওপর অসহায় পরিবারের এ ওয়ার্ডটিতে শুধু মেয়রের উদ্যোগে সিটি করপোরেশনের পক্ষ থেকে সাতশতাধিক পরিবারে ত্রাণ বিতরণ করা হয়েছে।’

আর কোনো ব্যক্তি বা জনপ্রতিনিধি এ ওয়ার্ডে এখন পর্যন্ত কাউকে সহায়তার হাত বাড়িয়ে দেননি কিন্তু রাজনৈতিকভাবে হেয় করার জন্য হঠাৎ করে আজ এ ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করে তিনি বলেন, ‘এখন পর্যন্ত ওয়ার্ডে যাদের ত্রাণ দেওয়া হয়েছে, তাদের ক্ষেত্রে কোনো দল-মত দেখা হয়নি। নতুন করে তালিকা করার বিষয়টিও সবাই জানেন। তারপরও কেউ কিছু না জানিয়েই সরাসরি রাস্তায় নেমে পড়েছেন।’

মেয়রের নির্দেশে কোনো দল বা মতের প্রশ্রয় না দিয়ে দ্বিতীয় দফায় তালিকা করা হয়েছে। মেয়রের উদ্যোগে নগরের ৩০টি ওয়ার্ডেই পর্যায়ক্রমে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। এ ওয়ার্ডেও খুব শিগগিরই ত্রাণ সহায়তা সবার ঘরে পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।