শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ ইং, বিকাল ৩:৫৯
শিরোনাম :
আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী

কাউখালীতে চোরাই মালামালসহ ৪ চোর গ্রেফতার

কাউখালী প্রতিনিধি  পিরোজপুরের কাউখালীতে দোকান চুরির মালামালসহ চার চোরকে গ্রেফতার করেছে পুলিশ। পালাক্রমে চার দোকান চুরির ঘটনার ২৪ ঘন্টার মধ্যে পুলিশ সংঘবদ্ধ চার চোরকে মঙ্গলবার দিনগত রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার গাণ্ডতা, আসপদ্দি ও বাশুরী গ্রামের ফুলকান গাজীর ছেলে সিপন গাজী (২০), নাসির উদ্দীনের ছেলে শুভ হালদার (২১), জলিলের ছেলে তুষার (২০), নান্নু হাওলাদারের ছেলে বাপ্পি হাওলাদার (২১) । এসময় তাদের নিকট হতে চোরাই মালামাল উদ্ধার করে পুলিশ। আজ বুধবার দুপুরে পিরোজপুর জেলা আদালতের মাধ্যমে অভিযুক্তদের জেল হাজতে পাঠানো হয়েছে ।

থানা সূত্রে জানাগেছে, রবিবার দিনগত রাতে কাউখালী শহরের মহিলা কলেজের জাকির, মনিউজ্জামান, শাহিন, বিপ্লবদের ফ্লাক্সিলোড, মোবাইল, মুদি,মনোহারী দোকানে পালাক্রমে চুরি সংঘটিত হয়। এ ঘটনায় ভূক্তভোগি ব্যবসাযিরা থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে ২৪ ঘন্টার মধ্যে সংঘবদ্ধ চোরের দলকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করে।

এ বিষয় কাউখালী থানার ওসি মো. নজরুল ইসলাম ঘটনা নিশ্চিত করে বলেন, চুরি হওয়ার ২৪ ঘন্টার ভিতরে কিছু চোরাই মালামাল চোর চক্রকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।