শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ ইং, দুপুর ১:২৬
শিরোনাম :
জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’

ফুলবাড়ীতে ঢাকা ফেরত যুবক করোনায় আক্রান্ত

মােস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী,কুড়িগ্রাম প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামে ঢাকা ফেরৎ তাজুল ইসলাম নামের এক যুবক (৩০) এর শরীরে কোভিড-১৯ সনাক্ত হয়েছে। এই প্রথম ফুলবাড়ী উপজেলায় রোগীর শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেল।

১৪ এপ্রিল পাওয়া প্রতিবেদনে তার করোনা পজিটিভ ধরা পড়ে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান।

কুড়িগ্রাম জেলার সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান জানান, করোনাভাইরাসে আক্রান্ত ওই যুবক সম্প্রতি ঢাকা থেকে ফুলবাড়ীতে ফিরেছেন। পরে সে জ্বরে আক্রান্ত হওয়ায় গত ১২ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। ১৪ এপ্রিল মঙ্গলবার তার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে।

সিভিল সার্জন আরও জানান, ১৪ এপ্রিল সন্ধ্যায় সনাক্ত হওয়া রোগীর বাড়িতে উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও পুলিশ বিভাগের লোকজন তার খোঁজ খবর নিচ্ছেন। প্রয়োজনে চিকিৎসার জন্য তাকে ফুলবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হবে।