রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৪:১০
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ঝালকাঠিতে চাল বিতরণে অনিয়ম, ইউপি সদস্যের কারাদণ্ড

ডেক্সরিপোর্ট  ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য (মেম্বার) সোহাগ খানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা সিকদার এ দণ্ড দেন।

এর আগে ভ্রাম্যমাণ আদালত নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন পরিষদের গিয়ে অনিয়মের প্রমাণ পেয়ে সোহাগ খানকে আটক করেন।

ইউএনও রুম্পা সিকদার জানান, ওই ওই ইউপি সদস্যের বিরুদ্ধে খাদ্যবান্ধর কর্মসূচির ১০ টাকা কেজি চাল ও কার্ড বিতরণে অনিয়ম পাওয়ায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।