শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ ইং, সকাল ৭:১২
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

দৌলতখানে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভোলা প্রতিনিধি  ভোলার দৌলতখানে অলিউর রহমান (৬৫) নামের এক বৃদ্ধর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় উপজেলার চরখলিফা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মিঝি বাড়ীতে এ দূর্ঘটনা ঘটে।

খবর পেয়ে দৌলতখান থানার পুলিশের উপ- পরিদর্শক (তদন্ত ) সাদিকুর রহমান সঙ্গীয় ফোর্স সহ মরদেহটি উদ্ধার করেন ।
স্থানীয় ও পারিবারিক স‚ত্রে জানা যায় , দীর্ঘদিন ধরে বৃদ্ধ অলিউর রহমানের সাথে ছেলে মাসুম ও তার স্ত্রীর আছমার সঙ্গে পারিবারিক ঝগড়া-বিবাদ চলে আসছে। বুধবার ভোরে মাসুম ও তার স্ত্রীর আছমার সঙ্গে বৃদ্ধ অলিউর রহমানের কতার কাটাকাটি হয়। পরে সকাল সাড়ে ১০ টায় বৃদ্ধর মেয়ে ফাতেমা বেগমের ঘরের আড়ার সঙ্গে তার মরদেহ ঝুলন্ত দেখতে পায়।

দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলার রহমান জানান, অলিউর রহমানের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে । ময়না তদন্তের রিপোর্ট পেলে বুঝা যাবে এটি হত্যা? না কী আত্মহত্যা?।