শুক্রবার, ২রা জুলাই, ২০২৬ ইং, ভোর ৫:০৪
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

মনপুরায় পুকুরে ডুবে শিশু কণ্যার মৃত্যু

ভোলা প্রতিনিধি  ভোলার মনপুরায় হাত ধুতে গিয়ে নিজ বাড়ির পুকুরে ডুবে মরিয়ম(৭) নামের এক শিশু কণ্যার মৃত্যু হয়েছে।

বুধবার(১৫এপ্রিল) সকাল ৯ টায় উপজেলার মনপুরা ইউনিয়নের ঈশ্বরগঞ্জ গ্রামে নিজ বাড়িতে এ দূর্ঘটনা ঘটে।

নিহত শিশু মরিয়ম উপজেলার মনপুরা ইউনিয়নের ঈশ^রগঞ্জ গ্রামের বাসিন্দা নুরনবীর মেয়ে।

নিহত শিশুর বাবা নুরনবী জানান, বুধবার সকাল ৯টার দিকে সাবান নিয়ে পুকুরে হাত ধুতে গেলে পুকুরে পড়ে যায় মরিয়ম। পরে স্থানীয়রা শিশুটিকে ভাসমান অবস্থায় উদ্ধার করে মনপুরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।

মনপুরা হাসপাতালের কর্তব্যরত আবাসিক ডাঃ মশিউর রহমান জানান,হাসপাতালে নিয়ে আসার পূর্বেই শিশুটির মৃত্যু হয়েছে।