রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৪:০৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশালে সামাজিক দূরত্ব বজায় রাখতে খোলা মাঠে হাট-বাজার চালু

ডেক্সরিপোর্ট  বরিশালে সামাজিক দূরত্ব বজায় রাখতে খোলা মাঠে স্বাস্থ্য বিধি মেনে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের হাট-বাজার চালু করা হয়েছে।
করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে দেশের সকল হাট–বাজার ও কাঁচাবাজারগুলো পার্শ্ববর্তী স্কুলের মাঠে বা খোলা জায়গায় স্থানান্তরের নির্দেশ দিয়েছে সরকার।

বরিশালে সব ধরনের হাট-বাজার, কাঁচাবাজার ও মাছের বাজার নিকটবর্তী খোলা মাঠে স্থানান্তরের কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন বরিশাল। বরিশাল জেলার দশটি উপজেলায় এরিমধ্যে বাকেরগঞ্জ, উজিরপুর, বানারীপাড়া সহ সকল উপজেলায় হাট-বাজার এর কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন।

জেলা প্রশাসক বলেন, করোনা ভাইরাস প্রাদুর্ভাব রোধে স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অনেকেই কেনাকাটা করতে আসেন। তাই করোনা ভাইরাস ছড়ানোর আশংকা থাকে। সে কারণে জেলার বিভিন্ন হাট-বাজার গুলোকে খোলা মাঠে বা স্থানে সামাজিক দূরত্ব মেনে স্থাপন করা হয়েছে। দেশের গ্রামাঞ্চলের অধিকাংশ হাট-বাজার সংকীর্ণ স্থানে অবস্থিত। ফলে হাট-বাজারে অবস্থানরত ক্রেতা-বিক্রেতাদের মধ্যে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি থেকে যায়। এই পরিপ্রেক্ষিতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় হাট-বাজারগুলোতে ক্রেতা-বিক্রেতাদের সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাবেচা করা প্রয়োজন।

জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান এক এলাকা ওয়ার্ড এর লোকজন কেনাকাটার জন্য অন্য এলাকায় বা ওয়ার্ডে না যাওয়ার অনুরোধ জানিয়েছে। পাশাপাশি নিজ নিজ এলাকায় ফাঁকা জায়গায় বাজার বসানোর উদ্যোগ গ্রহণ করার জন্য এলাকাবাসীর প্রতি আহবান জানিয়েছে। জেলা প্রশাসন এর পক্ষ থেকে সচেতনতামূলক মাইকিং করা হচ্ছে জেলা এবং উপজেলা পর্যায়।