বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৫৫
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বাবুগঞ্জে ভিজিএফ এর চাল ওজনে কম দেয়ায় দুই ইউপি সদস্যকে কারাদণ্ড

বাবুগঞ্জ প্রতিনিধি  সরকার কর্তৃক জেলেদের জন্য বরাদ্ধকৃত ভিজিএফ এর চাল ওজনে কম দেওয়ার অপরাধে বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়ন পরিষদের ২ মেম্বরকে ১ মাসের কারাদণ্ডে দন্ডিত করা হয়েছে।

বুধবার(১৫ এপ্রিল)বিকালে বরিশাল র‌্যাব-৮ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতে নাতে তাদের আটক করেন। সন্ধ্যার পরে উপজেলা নির্বাহী অফিসার সুজিত হালদার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের এই কারাদন্ডাদেশ প্রদান করেন।

অভিযান দলের প্রধান র‌্যাব-৮ কর্মকর্তা বলেন,অভিযোগ পেয়ে আমরা বুধবার বিকেল থেকে কেদারপুর ইউনয়নে একাধিক জনপ্রতিনিধির বাড়িতে অভিযান পরিচালনা করি। এসময় কেদারপুর ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জাকির হোসেন ও ০৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রোকনুজ্জামানকে আটক করি।

তারা প্রত্যেক জেলেকে (৪০ কেজির বদলে ৩০ কেজি) চাল দিয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত হালদার দুই ইউপি সদস্যকে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ০১(এক) মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন।

এদিকে এ ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন,চাল চুরির মুল হোতা কেদারপুর ইউপি চেয়ারম্যান নুরে আলম বেপারী ও ট্যাগ অফিসার রোমান এখনো ধরা ছোয়ার বাইরে থেকে গেছে। অবিলম্বে তাদেরকেও আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি দেয়ার দাবী জানিয়েছেন তারা।