বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১২:২২
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

মেহেন্দিগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা!

ডেক্সরিপোর্ট  বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায় রাজনৈতিক বিরোধের জেরে জাফর খা (২৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার দিবাগত রাত ৮ টার দিকে মাইদুল ও কামরুলের নেতৃত্বে কথিত সন্ত্রাসীরা জাফরকে বাড়ি থেকে ধরে নিয়ে যায়। পরে বৃহস্পতিবার সকালে নয়া ভাঙ্গুলির খালপাড়ে একটি রেইন্ট্রি গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মৃত জাফর ভাষানচর ইউনিয়নের ৩নং ওয়ার্ড উত্তর খলিশার পাড়ের ইউনুস খা’র ছেলে।

জাফরের মা পিনজিরা বেগম গণমাধ্যমকে জানান, তার চাচাতো ভাই মাইদুল ও কামরুলের সাথে দীর্ঘদিন যাবত রাজনৈতিক বিরোধ ছিলো। এই বিরোধের জের ধরে বুধবার দিবাগত রাত ৮ টার দিকে মাইদুল ও কামরুলের নেতৃত্বে কথিত সন্ত্রাসীরা জাফরকে বাড়ির সামনে থেকে ধরে নিয়ে যায়। জাফরকে রাতভর খোঁজাখুঁজি করে আর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সকালে নয়া ভাঙ্গুলির খালপাড়ে একটি রেইন্ট্রি গাছের ডালের সাথে জাফরের লাশ ঝুলে থাকতে দেখে স্থানীয়রা পরিবারকে সংবাদ দেয়। পরিবারের অভিযোগ জাফরকে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। পরে সংবাদ পেয়ে কাজীরহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন।

এবিষয়ে কাজীরহাট থানার ওসি মোঃ আনিসুল ইসলাম জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল শেবাচিমে প্রেরণ করা হবে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।