বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ১১:৩৯
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

জনসমাগম করে সিগারেট বিক্রি করায় বরিশালে দু’জনের কারাদণ্ড

ডেক্সরিপোর্ট  বরিশালে সামাজিক দূরত্ব না মেনে গাদাগাদি করে দুই শতাধিক লোকের উপস্থিতিতে সিগারেট বিক্রি করায় দু’জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টা থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নগরের বিভিন্ন স্থানে সামাজিক দূরত্ব রক্ষা নিশ্চিত করতে অভিযান চালান।

বেলা সাড়ে ১১টার দিকে নগরের পুলিশ লাইন রোডে একটি সিগারেট কোম্পানি সামাজিক দূরত্ব না মেনে গাদাগাদি করে দুই শতাধিক লোক জড়ো করে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নজরে বিষয়টি এলে তিনি সেখানে উপস্থিত হয়ে লোকজনের সঙ্গে কথা বলে জানতে পারেন পূর্ব ঘোষণা অনুসারে ডিস্টিবিউটারের কাছ থেকে সিগারেট নিতে এসেছেন বিপণন প্রতিনিধিরা। এরপর অপ্রয়োজনীয় দ্রব্যাদির জন্য জনসমাগম ঘটানো এবং ভাইরাসের ঝুঁকি বৃদ্ধি করায় ওই কোম্পানির সুপারভাইজার এম নয়ন ও মো. মারুফ হোসেনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

এছাড়া নগরের ব্রাউন্ড কম্পাউন্ড ও আমতলা মোড় এলাকায় অপ্রয়োজনীয় দোকান খোলা রাখায় পাঁচ দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।