মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর,(ফুলবাড়ী)কুড়িগ্রাম প্রতিনিধি মরন-ব্যাধী করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে পাড়া – মহল্লায় ঘুরে বাড়ীতে বাড়ীতে গিয়ে জীবাণুনাশক স্প্রে করছেন ফুলবাড়ী উপজেলার শাহবাজার ছাত্র সমিতির(SSA) এর নেতৃবৃন্দরা।
সংগঠনের পক্ষে থেকে জানানো হয় যে শাহবাজার ছাত্র সমিতি( SSA) সংগঠনের উদ্যোগে অামাদের একটা মেসেঞ্জার গ্রুপ বানানো হয়েছে “করোনা রোধে করণীয়( SSA) ” এই গ্রুপে এলাকার তরুন ছেলেদেরকে যুক্ত করা হয়েছে। এই সংগঠনের মোট সদস্য সংখ্যা ২১ জন।
এই গ্রুপের কার্যত্রুম শুরু করা হয় ১৪ তারিখ থেকে অামরা প্রতিটি বাড়ীতে বাড়ীতে গিয়ে জীবাণুনাশক স্প্রে, বাজারের দোকানের সামনে রশি দিয়ে নিরাপদ দুরুত্ব নিশ্চিত করন , কাচাবাজারের দুরুত্ব নিশ্চিত করন ও শাহবাজারে টেলি-মেডিসিন সেবা নিশ্চত করন করা হবে।