মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৭:২০
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

ঝালকাঠি সদর উপজেলা লকডাউন ঘোষণা

ডেক্সরিপোর্ট  ঝালকাঠি সদর উপজেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যার পর থেকে এ নির্দেশনা কার্যকর করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক মো. জোহর আলী।

এর ফলে ঝালকাঠি সদর উপজেলা থেকে কেউ অন্য কোনো উপজেলা বা জেলায় যেমন যেতে পারবে না। তেমনি বাইর থেকে ঝালকাঠি জেলা সদরেও কেউ ঢুকতে পারবে না। পাশাপাশি গণপরিবহন ও জনসমাগম নিষিদ্ধ থাকবে। বিনা প্রয়োজনে কেউ ঘরের বাইরে বের হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যদিও ঝালকাঠি জেলাজুড়ে অঘোষিত লকডাউন কার্যকর করা হয়েছে আগে থেকেই। এ লক্ষ্যে জেলা প্রশাসনের নিয়মিত নজরদারির পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত, পুলিশ ও সেনাবাহিনীর টহল, চেকপোস্ট বসিয়ে নিয়মিত নজরদারি করা হচ্ছে।

ঝালকাঠি সদর উপজেলার এক ইউপি সদস্যের (৪০) করোনা শনাক্ত হয়। বেলা ১১টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ঝালকাঠির সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো রিপোর্টে তার করোনা পজেটিভ আসে। এ নিয়ে ঝালকাঠি জেলায় শিশুসহ চারজনের করোনা শনাক্ত।

এ খবরের পরে জেলা প্রশাসকের কার্যালয়ে দুপুরে করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির সভায় সদর উপজেলাকে লকডাউন ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়।