বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১২:২১
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

পুকুরে মাছধরা কে কেন্দ্র করে ভাতিজার হাতে চাচা খুন

নিজস্ব প্রতিবেদক  বাড়ির পুকুরের মাছধরা কে কেন্দ্র করে বরিশাল সদর উপজেলার কড়াপুর ইউনিয়নের পশ্চিম শোলনা গ্রামের আবুল হাসানাত তৈমুর (৪২) কে ভাতিজা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে জানা গেছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা ও নিহতের স্বজন সূত্রে জানাযায়,বৃহস্পতিবার (১৬এপ্রিল) বিকেল পাঁচটার দিকে শোলনা গ্রামের হাওলাদার বাড়ির মৃত হাতেম আলী হাওলাদারের ছেলে আবুল হাসানাত তৈয়মুর রহমান (৪০) তাদের পারিবারিক পুকুরে মাছ ধরতে গেলে বাঁধা দেয় তার-ই আপন ভাইয়ের ছেলেরা।

এ নিয়ে তর্ক বির্তকের একপর্যায়ে তৈয়মুর রহমানকে তার-ই আপন ভাই আহসান হাবিবের দুই ছেলে ইমরান জুম্মানসহ ৪/৫ সন্ত্রাসীরা সঙ্গে থাকা রাম দা ও চাপাতি দিয়া এলোপাতারি কোপানো শুরু করে। উপুর্যুপুরি আঘাতে আবুল হাসানাত লুটিয়ে পড়লে এবং তাদের ডাক চিৎকারে লোকজন আসতে শুরু করলে সন্ত্রাসীরা মটর সাইকেল যোগে ঘটনা স্থান ত্যাগ করে।

পুলিশ খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ- পুলিশ কমিশনার নগর বিশেষ শাখা জুলফিকার আলী হায়দার,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(উত্তর) মোহাম্মদ আবুল কালাম আজাদ,বিমানবন্দর থানার এসি নাসরিন জাহান ও ওসি জাহিদ বিন আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

উপ-পুলিশ কমিশনার(উত্তর)মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান,মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেবাচিমের মর্গে প্রেরন করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন,আসামীদের গ্রেফতারের চেস্টা চলছে।