বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১:০৪
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

বারবাকপুর গ্রামবাসীর উদ্যোগে ত্রাণ বিতরণ

শিমুল সরকার,যশোর প্রতিনিধি  করোনাভাইরাস সংক্রমণের কারণে কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন দেশের অসংখ্য মানুষ। এই সংকটকালে যশোর জেলার ঝিকরগাছা উপজেলার বারবাকপুর গ্রামবাসীর উদ্যোগে ১৯০ পরিবারের মাঝে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি ডাল বিতরণ করা হয়।

সামাজিক দূরত্ব বজায় রেখে এসব সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ পেয়ে খুশি কর্মহীন ও দরিদ্র মানুষ।

বারবাকপুর গ্রামের লিল্টু বিশ্বাস বলেন,সারা বিশ্ব আজ মহামারি করোনায় বিপন্ন। এই সময়ে আমাদের ঘরে থাকা সবচেয়ে নিরাপদ। কিন্তু সবার পক্ষে ঘরে থাকা কঠিন, কারণ যারা দিন আনে দিন খায় তাদের পক্ষে একটানা এতদিন কাজ না করে সংসার চালানো অসম্ভব। তাই আমরা বারবাকপুর গ্রামবাসীরা উদ্যোগ্য এই ত্রাণের ব্যবস্থা করেছি।

তিনি আরও বলেন,‘করোনার প্রভাবে বর্তমানে গ্রামের মানুষরা সবচেয়ে মানবেতর জীবনযাপন করছেন। তাদের জন্য আমাদের এগিয়ে আসা উচিত।