বুধবার, ১লা জুলাই, ২০২৬ ইং, সকাল ১১:৫০
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বাবুগঞ্জে করোনায় শিশুসহ নতুন আক্রান্ত-৫

শামীম আহমেদ  বাবুগঞ্জে বৃহস্পতিবার শিশুসহ নতুন আরও ৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৩ জনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ। এ নিয়ে বাবুগঞ্জ উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮ জনে।

নতুন আক্রান্তরা হলেন- রাকুদিয়া গ্রামের ৯ বছরের শিশু রাহাত ফরাজী, আগরপুর গ্রামের বৃদ্ধ মোসলেম মোল­া (৭০), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ড বয় মিজানুর রহমান খান (৫৩), ওই চিকিৎসা কেন্দ্রের ক্লিনার মেহেরুল ইসলাম (২৪) এবং ক্লিনার আল-আমিন (২৫)।

বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আসাদ আদনান উপল এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ‘বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মোট ১২ জনের নমুনা সংগ্রহ করে বরিশাল শেবাচিম হাসপাতালের পিসিআর ল্যাবে (করোনা পরীক্ষাগার) পাঠানো হয়। রাতে তাদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩ স্টাফের শরীরে কোভিড-১৯ সংক্রমণের পজেটিভ রিপোর্ট আসে।

করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়া বাকি দুজনের মধ্যে রাকুদিয়া গ্রামের শিশুটির নমুনা সংগ্রহ করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সংক্রমিত অপর বৃদ্ধের নমুনা ল্যাবে পাঠান বরিশালের ডাঃ মাসুম আহমেদ। এর আগে সোমবার বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স নাজমুন নাহার, চতুর্থ শ্রেণির কর্মচারী আবুল কালাম এবং ভর্তি রোগী হেলেনুর বেগমের শরীরে প্রথমে করোনাভাইরাস শনাক্ত হয়। ওইদিনই হাসপাতাল লকডাউন করা হয়।