বুধবার, ১লা জুলাই, ২০২৬ ইং, সকাল ৮:১৯
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

মন্ত্রীর গানম্যানের গুলিতে যুবক নিহত

ডেক্সরিপোর্ট  গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মুক্তিযু্দ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গানম্যান কিশোর কুমারের বন্দুকের গুলিতে এক যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মো. শহিদ (৩০) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা গ্রামের সবুর উদ্দিনের ছেলে।

কালিয়াকৈর থানার ওসি আলমগীর হোসেন মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ সময় মহিম উদ্দিন (৩২) নামে আরো একজন আহত হয়েছেন।

ওসি আলমগীর হোসেন মজুমদার বলেন, হত্যাকারী ও হতাহতরা বন্ধু। তারা একসঙ্গে আড্ডা দিতেন। বৃহস্পতিবার রাতেও কুতুবদিয়ায় স্থানীয় একটি পতিত জমিতে বসে তারা আড্ডা দেন। ধারণা করা হচ্ছে, পূর্ব পরিকল্পিতভাবে অথবা নেশাগ্রস্ত অবস্থায় কিশোর নিজের কাছে থাকা পিস্তল দিয়ে শহিদ ও মঈনকে গুলি করেন। এতে শহিদের বুকের ডান পাশে গুলি লাগে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। মঈনের পেটের এক পাশে গুলি লাগে।

ওসি আরো জানান, পুলিশ আহত মহিমকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। শহিদের লাশ উদ্ধার করে কালিয়াকৈর থানায় নিয়ে রাখা হয়। গানম্যান কিশোর পলাতক। তাকে গ্রেপ্তার করতে অভিযান চলছে।