মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী,কুড়িগ্রাম প্রতিনিধি মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই শ্লোলগানকে সামনে রেখে কুড়িগ্রাম সরকারি কলেজের রসায়ন বিভাগের অনার্স ১ম ব্যাচের শিক্ষার্থী ও নেওয়াশী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০০৪ এর শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে চলমান
“কোভিড-১৯” মোকাবিলায় গত ১৩ ও ১৬ এপ্রিল ২০২০ খ্রিস্টাব্দ দুই ধাপে নেওয়াশী ও ভাঙ্গামোড় ইউনিয়নের দুস্থ ও অসহায় ৬৭টি পরিবারের মাঝে চাল, আটা, ডাল, তেল, লবণ, মিষ্টি কুমড়ো ও সাবান বাড়ি বাড়ি পৌঁছে দেন। বিতরণ কার্যক্রমের উদ্যোগক্তা – শিক্ষক অনুকূল রায় সরকার ও জনপ্রতিনিধিদের পাশাপাশি সমাজের বিত্তবান মানুষকে অসহায় ও দুস্থ মানুষদের সাহায্যার্থে এগিয়ে আসার আহ্বান জানান এবং “করোনা ভাইরাস” মোকাবিলায় সচেতন হওয়ার অনুরোধ জানান।
পাশাপাশি যাঁরা উক্ত কার্যক্রমে অর্থায়ন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কার্যক্রম পরিচালনায় আরো মূখ্য ভূমিকা পালন করেন – প্রভাষক মুহাম্মাদ রফিকুল ইসলাম, প্রভাষক আঃ জলিল, ইঞ্জিঃ মোস্তাক আহমেদ, পল্লী চিকিৎসক মোশাররফ হোসেন ও অনাথ প্রমূখ।