মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, দুপুর ১২:৩৮
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

আগৈলঝাড়ায় করোনা আতঙ্কে বাড়ির মধ্যে ঢুকতে বাঁধা দেয়ায় হামলা, আহত ৪

শামীম আহমেদ  কোভিড-১৯ করোনা ভাইরাস আতঙ্কে বাড়ির ভিতরে ফেরি করে দুধ বিক্রয় করতে মানা করায় বরিশালের আগৈলঝাড়ায় এক হিন্দু পরিবারের উপর হামলা চালিয়ে ৪জনকে আহত করেছে ওই ফেরিওয়ালার দুই পুত্র ও তার লোকজন। চিকিৎসার জন্য হাসপাতালে যেতে চাইলে পথ অবরোধ করে পুনরায় মারধর ও প্রাননাশের হুমকী দেয়া হয়।

আহতদের আগৈলঝাড়া থানা পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। আহত ও এলাকাবসী সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম সুজনকাঠি (মলি­ক বাড়ী) গ্রামের দুধ বিক্রেতা হারুন মলি­ককে বৃহস্পতিবার বাড়ির ভেতরে ঢুকে ফেরী করে দুধ বিক্রয় করতে গেলে তাকে নিষেধ করে ওই এলাকার রমেশ চন্দ্র করের স্ত্রী অঞ্জলী কর।

এতে ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র নিয়ে আজ শুক্রবার দুধ বিক্রেতা হারুন মলি­ককের দুই পুত্র হাচান মলি­ক (৩২) ও তার ছোট ভাই হাবিব মলি­ক (৩০) লোকজন নিয়ে অঞ্জলী করের বাড়িতে হামলা চালায়। এসময় তাদের ঘরে ঢুকে মারধর করে ওই পরিবারের অঞ্জলী কর (৫০), ও তার পুত্রবধূ ঝর্নাকর (৩০), পুত্র প্রভাত কর (২৭)কে আহত করে।

এছাড়াও তার বড় পুত্র সাংবাদিক অমিয় কর’কে মারধর করে আহত করে। এসময় হামলাকারীরা অঞ্জলী কর এর গলায় থাকা স্বর্নের চেইন ও প্রভাত কর এর গলায় থাকা স্বর্নের চেইন ছিনিয়ে নেয়। এসময় ঝর্না কর’কে জোর করে তুলে নিতে চাইলে ওই পরিবারের ডাক-চিৎকারে এলাকার লোকজন এসে তাদের উদ্ধার করে।

ওই সময় হামলাকারীরা পালিয়ে গেলেও আহতরা চিকিৎসার জন্য উপজেলা হাসপাতালে রওনা দিলে পথে মধ্যে তাদের আটক করে পুনরায় মারধর করতে থাকে। পথে হামলাকারীদের দেখেই সাংবাদিক অমিয় কর আগৈলঝাড়া থানায় ফোন করে জানালে এসআই মোক্তার হোসেন ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। হামলাকারীরা পুলিশের সামনে তাদের প্রাননাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। আহতদের আগৈলঝাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় সাংবাদিক অমিয় কর থানায় অভিযোগ দায়ের করেন।

এঘটনায় থানা অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন জানান, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।