মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, সকাল ১১:২৬
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

বরিশাল বিভাগে ৫১৮ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে

শামীম আহমেদ  বরিশাল বিভাগের ৬ জেলায় হোম কোয়ারেন্টাইনে থাকাদের মধ্যে এ পর্যন্ত মোট ৩ হাজার ১৮৬ জন ব্যক্তি ছাড়পত্র পেয়েছে। আর গত ২৪ ঘন্টায় ছাড়পত্র দেয়া হয়েছে মাত্র ৪০ জনকে। পাশাপাশি নতুন করে ২৪ ঘন্টায় বরিশাল নগর ব্যতিত বিভাগের ৬ জেলায় ৫১৮ জনেক হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। যাদের মধ্যে বেশিরভাগই ঢাকা, নারায়নগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে বরিশালে প্রবেশ করেছে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানাগেছে, গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ৬ জেলায় মোট ৬ হাজার ৬৬৫ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়।

যার মধ্য হোম কোয়ারেন্টিনে পাঠানো ৬ হাজার ২৪০ জনের মধ্যে এ পর্যন্ত ৩ হাজার ১৮৬ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। এছাড়া বিভাগের বিভিন্ন জেলায় হাসপাতালে (প্রতিষ্ঠানিক) কোয়ারেন্টিনে থাকা ৪১৫ জনের মধ্যে এ পর্যন্ত ২২ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

অপরদিকে গত ২৪ ঘন্টায় বিভাগের ৬ জেলায় ৫১৮ জনকে হোম কোয়ারেন্টিনে প্রেরণ করা হয়েছে এবং গত ২৪ ঘন্টায় বরিশাল ও পটুয়াখালী ব্যতিত বাকি ৪ জেলায় ৪০ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। এছাড়া বিভাগের মধ্যে শুধুমাত্র বরিশাল জেলায় গত ২৪ ঘন্টায় মোট ৪ জনকে প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে, তবে ছাড়পত্র দেয়া হয়নি কাউকে।

এরবাহিরে বিভাগে এ পর্যন্ত ৬৫ জন রোগী আইসোলেশনে চিকিৎসা নেয়ার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ সরকারি হাসপাতালের দ্বারস্থ হন, যারমধ্যে ৩১ জনকে এরইমধ্যে ছাড়পত্র দেয়া হয়েছে।

এদিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস জানিয়েছেন, বরিশাল বিভাগের ৬ জেলার মধ্যে এ পর্যন্ত শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রোগিসহ বরিশালে ১৫, পটুয়াখালীতে ২, পিরোজপুরে ৪, বরগুনায় ৫ ও ঝালকাঠিতে ৪ জনের কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে, তবে ভোলা জেলায় কারো আক্রান্ত হওয়ার খবর এখনও পাওয়া যায়নি।

তিনি জানান, পর্যন্ত বরিশালের মুলাদীতে, পটুয়াখালী জেলার দুমকি ও বরগুনা জেলার আমতলীতে ১ জন করে ৩ জন ব্যক্তির করোনায় মৃত্যু হয়েছে। যদিও এর আগে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হওয়া ২ রোগির করোনা রিপোর্ট নেগিটিভ আসে। পাশাপাশি আজ শেবাচিমের করোনা ওয়ার্ডে আরো ১ জনরে মৃত্যু হয়েছে যার নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।