রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং, সকাল ৬:২৬
শিরোনাম :
দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল

মেহেন্দিগঞ্জে সুইসাইড নোট লিখে স্কুলছাত্রীর আত্মহত্যা

ডেক্সরিপোর্ট  বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায় শারমিন আক্তার (১৬) নামে এক স্কুলছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে তার মরদেহ উদ্ধার করে মেহেন্দিগঞ্জের কাজিরহাট থানা পুলিশ। শারমিন মেহেন্দিগঞ্জ উপজেলার আসলী সন্তোষপুর এলাকার বাসিন্দা ক্ষুদ্র ব্যবসায়ী নুরুল ইসলামের মেয়ে ও একই এলাকার শের-ই বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুল ইসলাম জানান, আত্মহত্যার আগে ওই স্কুলছাত্রী একটি সুইসাইড নোট লিখে গেছে। দোকান থেকে বাকিতে সে খাবার নিতো। আর এ কারণে তার বাবা তাকে হয়তো বকাঝকা করেছেন। তাই সে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তার মা ঢাকায় শারমিনের ছোট বোনকে নিয়ে বসবাস করেন।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি আনিসুল।