শনিবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১২:২০
শিরোনাম :
মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি

পীরগঞ্জে ৩ ভুয়া পুলিশকে গণধোলাই

ডেক্সরিপোর্ট  রংপুর জেলার পীরগঞ্জে দোকান খোলা রাখার অভিযোগে পুলিশ পরিচয়ে ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবির অভিযোগে তিন ভুয়া পুলিশকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

শুক্রবার (১৭ এপ্রিল) রাতে পীরগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। বিক্ষুব্ধ জনগণ ওই তিন ভুয়া পুলিশের মোটরসাইকেলও ভাঙচুর করেছে।

অভিযুক্তরা হলেন- পীরগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল আজাদ মন্ডলের ছেলে অলিন মন্ডল, কাউন্সিলরের বড়ভাই আব্দুল হালিম মিয়ার ছেলে জামান এবং ওই পরিবারের আত্মীয় উজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৈয়ব আলীর ছেলে বিপু।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,ওই তিনজনসহ আরও কয়েকজন রাত ৯টার দিকে আলমপুর ইউনিয়নের মমিন বাজারে যান। সেখানে তারা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে দোকান খোলা রাখার অভিযোগে ব্যবসাীদের কাছে টাকা দাবি করে। দোকান মালিকরা অপারগতা প্রকাশ করলে তারা দোকানে ঢুকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে মোটরসাইকেল যোগে দ্রুত স্থান ত্যাগ করেন। তখন ওই বাজারের ব্যবসায়ীরা বিষয়টি মোবাইল ফোনে অন্যদের অবগত করলে রায়পুর ইউনিয়নের মিয়ার বাজারে তাদের আটক করে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়। তাদের সহযোগী হিসেবে আরও তিনজন জড়িত আছে বলে স্থানীয়রা জানান।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরেস চদ্র শনিবার সকালে জানান,এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ।