শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১০:৫৬
শিরোনাম :
নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন

রাজশাহীতে করোনা ইউনিটে যুবকের মৃত্যু

ডেক্সরিপোর্ট  রাজশাহী (বক্ষব্যাধি ও সংক্রামণ) যক্ষ্মা হাসপাতালের করোনা ইউনিটে নাটোরের নলডাঙ্গা এলাকার এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৮ এপ্রিল) সকালে ওই হাসপাতালের আইসোলেশন বিভাগে তার মৃত্যু হয়।

পরিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সপ্তাহ খানেক আগে ওই যুবকের শরীরে জ্বর ও হাম দেখা দেয়। স্থানীয় চিকিৎসকদের কাছে চিকিৎসা নিলে ডাক্তার অ্যান্টিবায়োটিক প্রদান করে। অবস্থার উন্নতি না হয়ে দিন দিন আরো খারাপ হতে থাকে।

এরপর গত বৃহস্পতিবার নাটোর সদর হাসপাতালে ডাক্তার দেখানো হয়। ডাক্তার উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দিলে শুক্রবার তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির জন্য নিয়ে যাওয়া হয়। জ্বর, সর্দি-কাশি থাকায় সেখানকার চিকিৎসকরা যক্ষ্মা হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশন এ রাখেন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।

নাটোর পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও নাটোর করোনা ইউনিট টিমের অন্যতম চিকিৎসক মাহবুব হোসেন ও জেলা সিভিল সার্জন ডাক্তার মিজানুর রহমান জানান, রাজশাহী থেকে বলা হয়েছে মনির গাজীর (ব্রেইন স্ট্রোক) মস্তিষ্কে সংক্রমণজনিত কারণে মৃত্যু হয়েছে। তবু যেহেতু জ্বর-সর্দি ছিল, তাই তার নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।