শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৯:৩৩
শিরোনাম :
ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের

যমুনায় নৌকা ডুবি নারীর লাশ উদ্ধার

ডেক্সরিপোর্ট  বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে সিরাজগঞ্জ অংশের যমুনা নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের মধ্যে এক নারীর মরদেহ উদ্ধার করেছে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শনিবার টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া চর এলাকার যমুনা নদী থেকে অলিফা (২২) নামের ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি বগুড়া জেলার সোনাতলা উপজেলার দীঘলকান্দি গ্রামের মৃত রফিকুল ইসলামের স্ত্রী।

জানা গেছে, গণপরিবহন বন্ধ থাকায় করোনা ঝুঁকি নিয়ে অনেকেই পিকআপ, মিনি ট্রাকসহ বিভিন্ন উপায়ে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে বাড়ির দিকে যাচ্ছেন। কিন্তু ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কে পুলিশের ভয়ে এসব মানুষজন বিভিন্নস্থানে নেমে ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশাযোগে ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ঘাটে আসেন। পরে সেখান থেকে বাড়তি টাকা দিয়ে নৌকাযোগে যমুনা নদী পাড় হয়ে সিরাজগঞ্জের দিকে যাচ্ছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে একইভাবে গোবিন্দাসী থেকে নৌকাযোগে সিরাজগঞ্জ যাওয়ার সময় তীব্র বাতাসে যমুনা নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটে। এতে নৌকার প্রায় সবাই তীরে ফিরলেও শিশুসহ দুই নারী নিখোঁজ হন। নিখোঁজ হওয়া শিশু ও নারীরা বগুড়ার বাসিন্দা বলে জানা গেছে।

বঙ্গবন্ধু সেতুপূর্ব নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এম এ মান্নান বলেন, শনিবার সকাল থেকে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শফিকুল ইসলামের নেতৃত্বে ডুবুরি দল যমুনা নদীতে নেমে উদ্ধার অভিযান শুরু করেন।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম জানান, উদ্ধার হওয়া মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শফিকুল ইসলাম বলেন, বগুড়ার ধুনট উপজেলার ইজলসিং গ্রামের ফজলুল হকের স্ত্রী রতœা বেগম (২০) এবং ছেলে রবিউল (৭) নিখোঁজ রয়েছে। বাকিদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।