শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৪:৫৭
শিরোনাম :
বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

বেতাগীতে করোনায় আক্রান্ত ব্যাক্তির মৃত্যু

বেতাগী (বরগুনা) প্রতিনিধি  বরগুনা জেলার বেতাগী উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে ৭২ বছরের একজন বৃদ্ধর মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে শুক্রবার (১৭ এপ্রিল) রাতে এমন বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

করোনায় আক্রান্ত হয়ে মৃত এই ব্যাক্তি বিবিচিনি ইউনিয়ন পরিবার পরিকল্পনা ইন্সপেক্টর (অবসর প্রাপ্ত) ও বিবিচিনি মোহাম্মদীয়া আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা।

বেতাগী উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে জানা যায়, করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেয়ার পর তিনি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে ভর্তি ছিলেন। মৃত ব্যাক্তির গ্রামের বাড়ি বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ফুলতলা গ্রামের বিশ্বাস বাড়ি।

বেতাগী উপজেলা প্রশাসনের নির্দেশে ওই রোগীর মৃত্যুর পর তার বাড়ি সহ আশের পাশের একাধিক বাড়ি লকডাউন ঘোষনা করা হয়েছে।

বেতাগী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তেন মং জানান, বেতাগী উপজেলার বাসিন্দা বৃদ্ধ বৃহস্পতিবার বিকালে বরিশালে করোনা ওয়ার্ডে শ্বাসকষ্ট ও বুকে ব্যাথা নিয়ে ভর্তি হয়েছিলেন। হাসপাতালের করোনা ওয়ার্ডের কতৃপক্ষ রাতে তার নমুনা সংগ্রহ করেন এবং রিপোর্ট আসার আগেই তার মৃত্যু হয়। মৃত্যুর পরে রিপোর্ট পজেটিভ আসলে তা দেখে নিশ্চিত হওয়া যায় যে তিনি করোনা আক্রান্ত ছিলেন।