শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৪:০৬
শিরোনাম :
বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

পটুয়াখালীতে গরীবের চাল কালোবাজারে বিক্রি, গ্রেপ্তার ২

ডেক্সরিপোর্ট  স্বল্প ও সীমিত আয়ের মানুষের জন্য খাদ্যসহায়তা কর্মসূচি ফেয়ার প্রাইস কার্ডের (সুলভ মূল্যে কার্ডধারীদের মধ্যে চাল বিক্রি) বিপরীতে বরাদ্দ দেওয়া তিন বস্তা চাল কালোবাজারে বিক্রির অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে পটুয়াখালী সদর থানা পুলিশ।

আজ শনিবার সকালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার মোর্শেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এরা হলেন,পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ইব্রাহীম ও তার সহযোগী জাকির হোসেন ছানা। ইব্রাহীম ওই ইউনিয়ন এলাকার চালের ডিলার।

ওসি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির তিন বস্তা চাল উদ্ধার করে। জনপ্রতি পাঁচ কেজি করে চাল বিক্রি করার কথা থাকলেও ইব্রাহিম ও জাকির তিন বস্তা চাল কালোবাজারে বিক্রি করে দেন। এ ঘটনায় গতকাল রাতে সহকারী খাদ্য নিয়ন্ত্রক বিএম শফিকুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন।