বুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১:৩২
শিরোনাম :
অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক

নবীগঞ্জে টিসিবির তেলসহ ব্যবসায়ী আটক

নাজমুল ইসলাম,নবীগঞ্জ প্রতিনিধি  নবীগঞ্জ উপজেলার পানিউমদা বাজারে অভিযান চালিয়ে আশরাফ ভেরাইটিজ স্টোর নামক ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৫১ লিটার টিসিবির পণ্য জব্দ করেছে পুলিশ। এসময় ব্যবসায়ী জলাই মিয়াকে আটক করে পুলিশ।

শনিবার দুপুরে নবীগঞ্জের গোপলার তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাওছার আলমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে টিসিবির পন্য উদ্ধার করে এবং ব্যবসায়ীকে আটক করে ।

ব্যবসায়ী জলাই মিয়া পানিউমদা ইউনিয়নের বরকান্দি গ্রামের জিলান মিয়ার ছেলে।পুলিশ জানায়, টিসিবির পণ্য মজুদ করে রাখার খবর পেয়ে নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের পানিউমদা বাজারে আশরাফ ভেরাইটিজ স্টোরে অভিযান চালায় পুলিশ। এসময় অবৈধ ভাবে মজুদ করে রাখা টিসিবির সয়াবিন তেলের ২ লিটারের ১৮টি বোতল ও ৫ লিটারের ৩টি বোতল জব্দ করে। অভিযানে ব্যবসায়ী জলাই মিয়াকে আটক করে পুলিশ।

এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল বলেন,টিসিবির ৫১ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে এবং অসাধু ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হবে।