সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং, সকাল ৯:৩০
শিরোনাম :
দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল

বাবুগঞ্জে সামাজিক দূরত্ব না মেনেই চলছে হাট-বাজার

সুমন হোসেন শাওন,বাবুগঞ্জ প্রতিনিধি  করোনাভাইরাসের মহামারীর সংক্রমণ ঠেকাতে নির্দেশনা দেওয়া হয়েছে সামাজিক দূরত্ব বজায় রাখতে। মানুষজনকে জরুরী প্রয়োজন ছাড়া বাড়িঘর থেকে বের হতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। করা হয়েছে পুরো বরিশাল জেলা লকডাউন। কিন্তু বাবুগঞ্জের অনেক হাট-বাজারে মানুষের ভিড় দেখা গেছে। বসছে সাপ্তাহিক হাটবাজার।

বাবুগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠের বাজার, রহমতপুর ব্রিজে ও বাজার ঘুরে দেখা গেছে, নিরাপদ দূরত্ব বজায় না রেখে চলাচল করা কিংবা দোকান থেকে জিনিস ক্রয় করছে মানছে না। ক্রেতা সমাগম কম হলেও মানছেনা সামাজিক দূরত্ব। তারই সাথে ইটভাটার মালিকরা তাদের ভাটার কার্যক্রম চালু রেখেছেন।

এছাড়া বিভিন্ন নেতাকর্মীদের ত্রাণ বিতরণের সময় রাখছে না সামাজিক দূরত্ব। ত্রাণ বিতরণের সময় ফটোসেশন নিয়ে ব্যস্ত হয়ে পরছেন।

এতে বাড়ছে করোনা সংক্রমনের ঝুঁকি। ওষুধের দোকান ছাড়া সব ধরনের দোকান সন্ধ্যা ২ টার পর বন্ধ রাখার নির্দেশনা থাকলেও, বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের দোকানীরা তা মানা হচ্ছে না।

অপরদিকে লকডাউন চলমান থাকায় থেমে গেছে নিম্ন আয়ের মানুষের জীবনের চাকা। নিত্যদিনের মতো শ্রম বিক্রি করতে না পারায় পরিবার-পরিজন নিয়ে খেটে খাওয়া মানুষেরা রান্নার চুলা জ্বালাতে হিমশিম খাচ্ছে।