সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:১৭
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

চরফ্যাসনে জর্দা ও ঘুমের ঔষুধ খেয়ে কলেজ ছাত্রের মৃত্যু

ভোলা প্রতিনিধি  ভোলার চরফ্যাসনে জর্দা ও ঘুমের ঔষুধ খেয়ে বিষক্রিয়ায় মো. তানজীম (১৭) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার)১৮ এপ্রিল) দুপুরে চরফ্যাশন পৌরসভা ৮ নং ওয়ার্ডে এই দূর্ঘটনা ঘটে। নিহত মো. তানজিল চরফ্যাশন বাজারের ব্যবসায়ী হাজী মো. মোহসিনের ছেলে চরফ্যাশন সরকারি কলেজের একাদশ শ্রেনীর ছাত্র।

পরিবার সূত্রে জানা যায়, মো. তানজীম শনিবার দুপুরে অতিরিক্ত জর্দা খায় সে এতে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে চরফ্যাসন হাসপাতালে নিয়ে গেলে কর্মব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করেন।

চরফ্যাশন হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা(টিএইচও) ডাঃ শোভন বসাক বলেন, জর্দা ও ঘুমের ঔষুধের বিষক্রিয়ায় তার মৃত্যু হতে পারে।

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সামসুল আরেফিন এ তথ্য নিশ্চিত করে বলেন, সে জর্দার ও সাথে অতিরিক্ত ঘুমের ঔষুধ সেবন করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ তার পিতা মো. মোহসিনের কাছে হস্তান্তর করা হয়েছে।