রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৪:৫২
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বাবুগঞ্জে নিজ গায়ে আগুন দেওয়া দগ্ধ রানার মৃত্যু

বাবুগঞ্জ প্রতিনিধি  বাবুগঞ্জের চাঁদপাশা ইউনিয়নের ডিক্রিরচর গ্রামে নিজ গায়ে কেরোসিন ঢেলে আগুনে দগ্ধ হওয়া বারেক পাইকের ছেলে মোঃ রানা (২৭) চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরন করেছে বলে নিশ্চিত হওয়া গেছে।

শনিবার সন্ধ্যায় ঢাকা বার্ডেম হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরন করে।

জানাযায়,১৩ ই মার্চ সন্ধ্যায় ট্রলি ড্রাইভার রানা স্ত্রী ও পরিবারের সাথে অভিমান করে নিজ গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্ম হত্যার চেষ্টা করে।

স্থানীয়রা তাকে গুরুত্বর দগ্ধ অবস্থায় উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় প্রেরণ করলে সেখানে ৪ দিন চিকিৎসা শেষে আজ সন্ধ্যায় মৃত্যুর কোলে ঢোলে পরে।