নিজস্ব প্রতিবেদক বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খানের নির্দেশে করোনা ভাইরাস প্রতিরোধে বরিশালে বহিরাগত প্রবেশ বন্ধে ডিসি(উত্তর) খাইরুল আলমের নের্তৃত্বে চেকপোস্ট বসিয়েছে পুলিশ।
রবিবার সকাল ১০ টা থেকে শুরু করে দিনভর বেলতলা ফেরীঘাট,চাঁদপাশা বটতলা,রামপট্রি বাজার,রায়পাশা কড়াপুর এলাকার প্রবেশ মুখে বরিশালের বাহির থেকে প্রবেশ বন্ধে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়েছে পুলিশ।

এ সময় উপ-পুলিশ কমিশনার(উত্তর) মোঃ খাইরুল আলম বলেন, প্রানঘাতি করোনা ভাইরাস এখন আর এক যায়গায় সীমাবদ্ধ নেই।দেশের সব যায়গায় ছড়িয়েছে।এ পরিস্থিতিতে আমাদের সকলের নিরাপত্তার স্বার্থে নিজেদের ঘরে থেকে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যেতে হবে।আপনারা বিনা প্রয়োজনে বাহিরে ঘোরাফিরা করে নিজেদের বিপদ ডেকে আনবেননা।আমরা সবাই সামাজিক দুরত্ব বজায় রেখে নিজে সচেতন হয়ে অন্যকে সচেতন করে তুলতে পারলে ভয়াবহ এ রোগের হাত থেকে নিজেরা রক্ষাপাব।ভাল থাকবে আমাদের দেশ ও জাতি।

এ সময় আরও উপস্থিত ছিলেন,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ আবুল কালাম আজাদ,কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিমুল করিম।বিমান বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদ বিন আলম প্রমুখ।