রবিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৪:৩১
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

বরিশালে ২৯ ঘন্টা পর খোলা হলো শেবাচিম হাসপাতালের গেট

শামীম আহমেদ  বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের এক ছাত্র করোনায় আক্রান্ত হওয়ার পর আতংকে ওই হাসপাতাল সংলগ্ন একটি এলাকার সড়ক আটকে দিয়েছে স্থানীয় উঠতি বয়সীরা।

শনিবার হাসপাতালের একটি গেট পুরোপুরি বন্ধ করে দেয় তারা। এতে করে বেশ ভোগান্তিতে পরে চিকিৎসক-নার্স-স্টাফ ও রোগীরা। সর্বশেষ আজ রোববার সেই গেটটি সরিয়ে ফেলে পুলিশ।

এতে ভোগান্তি থেকে সাধারণ রোগী থেকে শুরু করে চিকিৎসক ও নার্সরাও মুক্ত হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ৯টার দিকে অন্য এলাকার কিছু লোকজন এসে এই এলাকার উঠতি বয়সীদের নিয়ে বরিশাল শেবাচিম হাসপাতালের গুরুত্বপূর্ণ পিছনের গেটটি বন্ধ করে দেয়। তাদের অভিযোগ এক ছাত্রর করোনা ধরা পরেছে, আর এই সড়ক দিয়ে যেন কেউ যাতায়াত করতে না পারে তাই আটকে দেয়া হয়েছে। এর কারণে সকাল থেকে বেশ ভোগান্তির মধ্যে পরে হাসপাতালে কাজ করা সংশ্লিষ্টরা। রোগীরাও পরেন ব্যাপক ঝামেলার মধ্যে। কেননা বরিশাল নগরীর ৮০ ভাগ রোগী এই পথ ধরেই হাসপাতালে প্রবেশ করে থাকে।

আজ রোববার দুুপুর ২টার দিকে পুলিশ এসে বন্ধ করা গেট খুলে দেয় এবং বাশ সরিয়ে ফেলে।

স্থানীয়দের সচেতন মহলের অভিযোগ, কিছু মাদকসেবী অতি উৎসাহী হয়ে এই কাজটি করেছে। তারা গেট আটকে দিয়ে চিকিৎসক ও নার্সদেরও নানা ভাবে অপমান করেছেন। যেটা খুবই নিন্দনীয়।