ডেক্সরিপোর্ট বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়োর্ড আরও এক যুবকের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তির ১৪ ঘণ্টার মাথায় রোববার বেলা ১২টার দিকে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাসিন্দা ওই যুবকের মৃত্যু হয়।
৩২ বছর বয়সী যুবক শনিবার রাত ১০টার দিকে পেটে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে জরুরি বিভাগে আসলে সন্দেহজনক করোনা রোগী হিসেবে করোনা ওয়ার্ডে রাখা হয়েছিল।
এনিয়ে নারী-পুরুষসহ করোনা ওয়ার্ডে ৬ রোগীর মৃত্যু হলো।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল পরিচালক ডা. মোহাম্মদ বাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেন।