সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৩০
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

টিএম হেলথ কেয়ার এণ্ড ইমদাদ সিতারা খাঁন কিডনি সেন্টারের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

আল মামুন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি  দিনাজপুরের ফুলবাড়ীতে রবিবার টিএম হেলথ কেয়ার এণ্ড ইমদাদ সিতারা খাঁন কিডনি সেন্টারের উদ্যোগে এবং বেস্টটাওয়ার ফাউণ্ডেশন (ইউএসএ) ও ওল্ড রাজশাহী ক্যাডেট্স অ্যাসোসিয়েশনের (ওআরসিএ) যৌথ সহযোগিতায় সম্পূর্ণ সামাজিক দুরত্ব বজায় রেখে ও সুশৃঙ্খল ভাবে দুস্থ ও অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

সকাল ১১টায় টিএম হেলথ কেয়ার এণ্ড ইমদাদ সিতারা খাঁন কিডনি সেন্টার চত্বরে আনুষ্ঠানিকভাবে ১০০ জন দুস্থ ও অসহায়ের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইঞ্জিনিয়ার মো. মোশাররফ হোসেন বাবু। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক প্রভাষক সাদেকুল ইসলাম সাদেক, প্রশাসনিক পরিচালক গ্রীণ ল্যান্ড মাডেল স্কুলের পরিচালক প্রভাষক মোকাররম হোসেন বিদ্যুৎ,ম্যানেজার সোহাগ আলী, ব্যবস্থাপক মোকলেছার রহমানসহ চিকিৎসক, নার্স ও কর্মকর্তারা।

টিএম হেলথ কেয়ার এন্ড ইমদাদ-সিতারা খান কিডনী সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইঞ্জিনিয়ার মো. মোশাররফ হোসেন বাবু বলেন,মহামারি করোনা ভাইরাসের কারনে ও সামাজিক দুরত্ব বজায় রাখতে ঘর থেকে বের হতে না পারায় কর্মহীন হয়ে পড়েছেন অনেকে। তাদের রোজগার না থাকায় ঘরে খাদ্য সংকট দেখা দিয়েছে। তাদের খাদ্য চাহিদা মেটাতেই ১ হাজার দুস্থ্য ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের ত্রাণ বিতরণ অব্যহত থাকবে। আমি সমাজের সকল বিত্ববান মানুষকে নিন্ম আয়ের পাশাপাশি মধ্যবিত্ত্ব মানুষের পাশে দাড়ানোর আহবান জানাচ্ছি।