সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১:১২
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

চরফ্যাসনে ৮০ পিস ইয়াবা সহ এক নারী গ্রেপ্তার

ভোলা প্রতিনিধি  ভোলার চরফ্যাসনে মোসাঃ পিয়ারা বেগম(৩৮) নামের এক নারীকে ৮০ পিস ইয়াবা সহ গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার(১৯ এপ্রিল) ভোর রাতে উপজেলা আব্দুল্লাহপুর ৬নং ওয়ার্ড নিজ বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোসাঃ পিয়ারা বেগম একই এলাকার নুর করিমের স্ত্রী।

পুলিশ জানায়, রবিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চরফ্যাসন থানার উপ-পরিদর্শক(এসআই) (নিঃ) আজিজুর রহমার সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহায়তায় উপজেলার আব্দুল্লাহপুর ৬নং ওয়ার্ডে অভিযান চালিয়ে মোসাঃ পিয়ারা বেগম নামের এক নারীকে ৮০ পিচ ইয়াবা সহ আটক করা হয়। এসময় তার স্বামী নুর করিম পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

চরফ্যাসন থানার ওসি মো. সামসুল আরেফিন এ তথ্য নিশ্চিত করে বলেন, ওই নারীর নামে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। এছারা এই মামলায় তার স্বামী সহ দু’জন অজ্ঞাত আসামী রয়েছে। তাদেরকে গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে।