রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:০৪
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

হাওরে ধান কাটতে যাচ্ছে চট্টগ্রামের ১০০ শ্রমিক

ডেক্সরিপোর্ট  হাওর অঞ্চলে ধান কাটার জন্য চট্টগ্রাম থেকে কিশোরগঞ্জে  ১০০ শ্রমিক পাঠানোর উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। উত্তর পূর্বাঞ্চলের শস্যভান্ডার কিশোরগঞ্জে পরবতীতে এস আলম গ্রুপের বিশেষ ব্যবস্থায়  পরে পাঠানো আরো ১৪০০ শ্রমিক।

রোববার নগরীর রাজাখালী কেভি কনভেনশন নামে একটি কমিউনিটি সেন্টারের সামনে জড়ো করে সেখান থেকে তাদের এস আলম পরিবহনের কোচে করে পাঠানো শুরু হয়। প্রায় দেড় হাজার শ্রমিক বিনা ভাড়ায় পরিবহনে এগিয়ে এসেছে এস আলম গ্রুপ। ধান কাটা শেষে তাদের আবার চট্টগ্রামে নিয়েও আসা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কিশোরগঞ্জের হাওর অঞ্চলে এখন ধান কাটার মৌসুম; কিন্তু শ্রমিক সংকটের কারণে ধান তোলা যাচ্ছে না। বর্ষা মৌসুমও আসন্ন। দ্রুত ধান কাটা না হলে হাজার হাজার টন ধান ক্ষেতেই নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। তাছাড়া প্রধানমন্ত্রী এরই মধ্যে খাদ্যের অভাব যাতে কোথাও না হয়, সাপ্লাই চেইন যাতে ঠিক থাকে সেজন্য খাদ্য উৎপাদন সচল রাখার নির্দেশনা দিচ্ছেন। মূলত এর পরিপ্রেক্ষিতেই চট্টগ্রাম থেকে কিশোরগঞ্জের হাওর অঞ্চলে ধান কাটা শ্রমিক পাঠাতে উদ্যোগ নেয় সিএমপি।

এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের পিএস মো. আকিজ উদ্দিন রোববার  জানান, বর্তমান পরিস্থিতিতে নানাভাবে অসহায় মানুষ ও সরকারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে এস আলম গ্রুপ। এর অংশ হিসেবে কিশোরগঞ্জে শ্রমিক আনা-নেয়ার জন্য তারা ৪০টি বাস দেয়ার ব্যবস্থা করছে। তাদের বাস বিনা ভাড়ায় শ্রমিকদের আনা-নেয়া করবে।

সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান বলেন, ‘কিশোরগঞ্জ পুলিশ সুপার চট্টগ্রাম থেকে পাঠানো শ্রমিকদের গ্রহণ করবেন। তাদের আলাদা জায়গায় প্রথমে রাখার ব্যবস্থা করবেন। এরপর ধান কাটার কাজে নামাবেন। জমির মালিকরা শ্রমিকদের দৈনিক মজুরি পরিশোধ করবেন। এ উদ্যোগের কারণে একদিকে হাওর অঞ্চলের ধান গোলায় উঠবে। দ্বিতীয়ত বেকার হয়ে শ্রমিকরা রোজগারের পথ পাবেন।