রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:১৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

তাহিরপুরে স্কুল ব্যাগ ভর্তি গাঁজার চালান সহ দুই মাদক ব্যবসায়ী আটক

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি  স্কুল ব্যাগ ভর্তি ভারতীয় গাঁজার চালানসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।

রবিবার রাতে ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি টহল দল সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকা হতে মাদক ব্যবসায়ীদের আটক করেছেন।
আটককৃতরা হলেন, জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের শিলডুয়ার গ্রামের মৃত নিয়ামত খাঁনের ছেলে শহীদ মিয়া ও তার অপর সহযোগী একই উপজেলার একই ইউনিয়নের রাজাপাড়া গ্রামের আবুল বাশারের ছেলে শামছুল হক। আটককৃতদের হেফাজত হতে স্কুল ব্যাগ ভর্তি দুই কেজি ভারতীয় গাঁজা, জিপি সিম সহ দুটি মোবাইল ফোন সেট ও নগদ ৩০২০টাকা জব্দ করা হয়।

রবিবার রাতে সুনামগঞ্জ ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মো. মাকসুদুল আলম এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি অধিনায়ক জানান, উপজেলার বীরেন্দ্রনগর বিওপির বিজিবি টহল দল রবিবার রাতে হাবিলদার শহিদুল ইসলামের নেতৃত্বে ওই সীমান্তের রংগাছড়া নামক এলাকা হতে শহীদ ও শামছুল হককে স্কুল ব্যাগ ভর্তি গাঁজার চালান সহ আটক করেন।

রবিবার রাত সাড়ে ১২টার দিকে তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান জানান, আলামতসহ দুই মাদক ব্যবসায়ীকে রাতে থানায় সোপর্দ করে বিজিবির পক্ষ হতে একটি মামলা দায়ের করা হয়েছে।