ডেক্সরিপোর্ট বরিশাল জেলায় নতুন করে আরো ০১ জন রোগী কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ২৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
সোমবার (২০ এপ্রিল)মেহেন্দীগঞ্জ উপজেলার ০১ জন ব্যক্তি করোনা পজিটিভ হয়েছেন।
গত কয়েক দিনে বাবুগঞ্জ উপজেলায় ০৮ জন, গৌরনদী উপজেলায় ০৩ জন, বাকেরগঞ্জ, মেহেন্দীগঞ্জ, হিজলা ও মুলাদী,সদর উপজেলার প্রত্যেকটিতে ০১ জন ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ০৩ জন ইন্টার্নি সহ ০৪ জন চিকিৎসক, ০১ জন নার্স ও শের-ই-বাংলা মেডিকেল কলেজের একজন শিক্ষার্থীসহ সহ মোট ২২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
মুলাদী উপজেলায় করোনা শনাক্ত হওয়া রোগী কয়েকদিন পূর্বেই মৃত্যুবরণ করেছেন।
উল্লেখ্য, গত ১২ এপ্রিল এ জেলায় প্রথমবারের মতো মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ০২ জন রোগীর করোনা শনাক্ত হয়।