সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৫৬
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

ঝালকাঠিতে সাবেক ইউপি সদস্যের ঘর থেকে সরকারী চাল উদ্ধার, ২ জনের কারাদন্ড

ঝালকাঠি প্রতিনিধি  ঝালকাঠিতে সাবেক ইউপি সদস্যের ঘর থেকে ১০ টাকা কেজি দরের ৬ বস্তা চাল ও ৭টি কার্ড জব্দ করা হয়। এ ঘটনায় সাবেক ইউপি সদস্য হোসেন আলী ও শুক্তাগড় ইউনিয়নের ডিলার মাহাদি হাসানকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

সোমবার দুপুরে জেলার রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের ঘিগড়া গ্রামের সাবেক ইউপি সদস্য হোসেন আলীর ঘরে ৬ বস্তায় সরকারী চাল কালোবাজারে বিক্রির জন্যমৌজুত করা হয়েছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হাওলাদার পুলিশ নিয়ে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হোসেন আলী ১০ টাকা কেজি দরের ৩০ কেজির ওজনের ৬ বস্তায় ভর্তি ১৮০ কেজি চাল সে শুক্তাগড় ইউনিয়নের তালিকাভূক্ত ডিলার মাহাদি হাসানের নিকট থেকে ক্রয় করেছে বলে জানায়।

এ ব্যাপারে ইউএনও সোহাগ হাওলাদার জানায়, দুইজনকে ৬ মাস করে কারাদণ্ড দেয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, সাজাপ্রাপ্ত দুজনকে পুলিশের হাতেসোপর্দ করে ঝালকাঠি জেলে হাজতে প্রেরণ করা হয়েছে।