সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৫৬
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

ঝালকাঠিতে করোনা উপসর্গ নিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি  ঝালকাঠী জেলার নলছিটি উপজেলায় প্রানঘাতি মহামারী করোনার উপসর্গ নিয়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মারা যাওয়া স্কুলছাত্রীর নাম বৃষ্টি মালো (১৬)। সে এ বছর নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। তার বাবা কৃষ্ণ মালো নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নতাকর্মী।

এলাকাবাসী জানান,দুই-তিন দিন ধরে ওই কিশোরী জ্বর,বুকব্যথা, শ্বাসকষ্ট ও কাশিতে আক্রান্ত ছিল। সকালে তার অবস্থার অবনতি হলে গুরুতর অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে নেয়া হয়।

সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাসায় ওই কিশোরীর মৃত্যু হয়েছে বলেও জানান চিকিৎসকরা।

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মুনীবুর রহমান জুয়েল জানান,যেহেতু বিষয়টি সন্দেহজনক। তাই নমুনা সংগ্রহ করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় নলছিটি শহরজুরে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে।